বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ (আশকোনা শাখা)

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ (আশকোনা শাখা)
দক্ষিণখান, উত্তরা, ঢাকা ১২৩০।
আজ ২২ নভেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আশকোনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫।
 
আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ইসলামিক স্কলার ও শায়খুল হাদিস আল্লামা মুফতি কাজী ইবরাহীম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতারকুল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন ও ড. মুহিব্বুল্লাহ শাহীন, সেক্রেটারি শায়খ মুস্তাফিজুর রহমান।
 
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সেন্ট্রাল প্রিন্সিপাল শায়খ নুরুল ইসলাম সিরাজী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালক, বালিকা ও হিফয শাখার সম্মানিত প্রিন্সিপালবৃন্দ, হজক্যাম্প জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা এস.এম. জাহাঙ্গীর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব তাজুল ইসলাম কবীরসহ সম্মানিত অতিথিবৃন্দ।
 
উক্ত অনুষ্ঠানে ২০২৫ সেশনে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আকর্ষণীয় বিভিন্ন পারফর্মেন্স প্রদর্শিত হয়।
 
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
 
Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp