শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাহিত্য চর্চার জন্য প্রকাশিত হয় দ্বি-মাসিক প্রভাতী সাহিত্য ম্যাগাজিন।
প্রভাতীর লেখা জমা দেয়ার নিয়ম:
আন-নাহদা ফাউন্ডেশন এর নিয়মিত প্রকাশনা ‘দ্বি-মাসিক প্রভাতী’ পত্রিকার পরবর্তি সংখ্যার জন্য লেখা আহবান করা হচ্ছে।
নিদের্শনাসমূহ:
১. প্রবন্ধ: ১৩৫০-১৪০০ শব্দ (৩ পৃষ্ঠা সমপরিমাণ)
২. বড় গল্প: ৯০০-৯৫০ শব্দ (২ পৃষ্ঠা সমপরিমাণ)
৩. ছোট গল্প: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ)
৪. ছড়া-কবিতা: ৬-২০ লাইন
৫. কৌতুক: ৪-৬ লাইন
৬. ভ্রমণ কাহিনী: ৯০০-৯৫০ শব্দ (২ পৃষ্ঠা সমপরিমাণ)
৭. বিজ্ঞান বিষয়ক লেখা: ১পৃষ্ঠা হলে ৪৫০-৫০০ শব্দ; ২পৃষ্ঠা হলে ৯০০-৯৫০ শব্দ
৮. ক্যারিয়ার গাইডলাইন: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ)
৯. মনীষীদের গল্প: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ)
১০. স্বাস্থ্য কথা: ১পৃষ্ঠা হলে ৪৫০-৫০০ শব্দ; ২পৃষ্ঠা হলে ৯০০-৯৫০ শব্দ
বি.দ্র.
* শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের যে কেউ লেখা পাঠাতে পারবেন।
* লেখার ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে, অন্যথায় লেখা বাতিল বলে বিবেচিত হতে পারে।
* যে কোনো লেখা জমা দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থী হলে নিজের পূর্ণাঙ্গ নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান (শাখার নাম-সহ)
ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী না হলে নিজের নাম, পেশা, পদবী, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
* লেখার ক্ষেত্রে সম্ভাব্য প্রসঙ্গ: শিক্ষা, চরিত্র গঠন, ইসলাম, দেশপ্রেম, মানবতা, সমসাময়িক ইত্যাদি
লেখা জমা দেয়ার ঠিকানা (শাখাভিত্তিক)
১. লেখা জমা দেয়ার নির্ধারিত বক্স
২. অথবা শ্রেণি শিক্ষক
৩. অথবা একাউন্টস কক্ষ
৪. কিংবা প্রভাতীর ই-মেইলে সফট কপি পাঠাতে পারেন: provatimagazine@gmail.com