শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাহিত্য চর্চার জন্য প্রকাশিত হয় দ্বি-মাসিক প্রভাতী সাহিত্য ম্যাগাজিন। প্রভাতীর লেখা জমা দেয়ার নিয়ম: আন-নাহদা ফাউন্ডেশন এর নিয়মিত প্রকাশনা ‘দ্বি-মাসিক প্রভাতী’ পত্রিকার পরবর্তি সংখ্যার জন্য লেখা আহবান করা হচ্ছে। নিদের্শনাসমূহ: ১. প্রবন্ধ: ১৩৫০-১৪০০ শব্দ (৩ পৃষ্ঠা সমপরিমাণ) ২. বড় গল্প: ৯০০-৯৫০ শব্দ (২ পৃষ্ঠা সমপরিমাণ) ৩. ছোট গল্প: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ) ৪. ছড়া-কবিতা: ৬-২০ লাইন ৫. কৌতুক: ৪-৬ লাইন ৬. ভ্রমণ কাহিনী: ৯০০-৯৫০ শব্দ (২ পৃষ্ঠা সমপরিমাণ) ৭. বিজ্ঞান বিষয়ক লেখা: ১পৃষ্ঠা হলে ৪৫০-৫০০ শব্দ; ২পৃষ্ঠা হলে ৯০০-৯৫০ শব্দ ৮. ক্যারিয়ার গাইডলাইন: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ) ৯. মনীষীদের গল্প: ৪৫০-৫০০ শব্দ (১ পৃষ্ঠা সমপরিমাণ) ১০. স্বাস্থ্য কথা: ১পৃষ্ঠা হলে ৪৫০-৫০০ শব্দ; ২পৃষ্ঠা হলে ৯০০-৯৫০ শব্দ বি.দ্র. * শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের যে কেউ লেখা পাঠাতে পারবেন। * লেখার ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে, অন্যথায় লেখা বাতিল বলে বিবেচিত হতে পারে। * যে কোনো লেখা জমা দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থী হলে নিজের পূর্ণাঙ্গ নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান (শাখার নাম-সহ) ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী না হলে নিজের নাম, পেশা, পদবী, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। * লেখার ক্ষেত্রে সম্ভাব্য প্রসঙ্গ: শিক্ষা, চরিত্র গঠন, ইসলাম, দেশপ্রেম, মানবতা, সমসাময়িক ইত্যাদি লেখা জমা দেয়ার ঠিকানা (শাখাভিত্তিক) ১. লেখা জমা দেয়ার নির্ধারিত বক্স ২. অথবা শ্রেণি শিক্ষক ৩. অথবা একাউন্টস কক্ষ ৪. কিংবা প্রভাতীর ই-মেইলে সফট কপি পাঠাতে পারেন: provatimagazine@gmail.com