এখানে জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে পাঠদান করা হয়। বাংলাদেশ মাদরাসা বোর্ডের কারিকুলাম অনুসরণ করা হয়। আন-নাহদা একজন শিক্ষার্থীকে ইসলামিক স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ যে কোনো মৌলিক পেশার জন্য ফাউন্ডেশন তৈরি করে। এখানে অধ্যয়ন করে শিক্ষার্থীরা আরব বিশ্ব, ইউরোপ ও আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করতে পারবে।