কুরআন ও সুন্নাহর নুসূস (মূলপাঠ) আত্মস্থ করা ছাড়া বিজ্ঞ আলেম হওয়া সম্ভব নয়। এজন্য হিফযুল কুরআনকে আন-নাহদা মডেল মাদরাসা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আমাদের প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের হাফেয ও ক্বারী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান ও প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে বাংলা, ইংরেজি, গণিত ও আরবি বিষয়েও মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রবাসী অভিভাবকদের সন্তানদের যত্নসহকারে দায়িত্ব গ্রহণ করা হয়। প্রতি মাসে হুসনে সওত ও হিফয প্রতিযোগিতা আয়োজন করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সাপ্তাহিক সবিনা, নিয়মিত মাশক, শিক্ষার্থীদের প্রোগ্রেস ফাইল সংরক্ষণ এবং দৈনিক ও মাসিক রিপোর্টিংয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে তাদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।