আন-নাহদা মডেল মাদরাসার
ভর্তি তথ্য

ভর্তি প্রক্রিয়া

  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তির সুযোগ পাবে।
  • প্লে গ্রুপে ভর্তির ক্ষেত্রে অভিভাবকগণের সাক্ষাৎকার নেয়া হবে।
  • অন্য সকল ক্লাসে শিক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ জমা দিয়ে ভর্তি হতে হবে।
  • ভর্তিকালীন নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • আসন পূর্ণ হলে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

ছাত্রাবাসে ভর্তি তথ্য

  • ছাত্রাবাসে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে।
  • ভর্তি মঞ্জুর হলে নির্ধারিত সংস্থাপন ফি (অফেরৎযোগ্য) জমা দিতে হবে।
  • মাসিক গ্রুপ ভ্রমণের জন্য নির্ধারিত ফি (বছরে ১বার) জমা দিতে হবে।
  • কোনো শিক্ষার্থী ছাত্রাবাসের আসন বাতিল করতে হলে কমপক্ষে ০২ মাস পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে।

ভর্তিতে যা যা লাগবে

  • নির্ধারিত ভর্তি ফরম (পূরণকৃত)
  • ছাত্রাবাসে ভর্তি ফরম (পূরণকৃত)*
  • শিক্ষার্থীর ছবি: ৩ কপি (পাসপোর্ট সাইজ)
  • পিতার ছবি: ১ কপি (পাসপোর্ট সাইজ)
  • পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি
  • শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি
  • ভর্তি ও বিবিধ ফি
  • জানুয়ারি/চলতি মাসের টিউশন ও অন্যান্য ফি
  • অঙ্গিকারনামায় অভিভাবক ও শিক্ষার্থীর স্বাক্ষর
  • ভর্তি কমিটির অনুমোদন

                                              আবাসিক ও ডে কেয়ার  ফি

                                                 স্পেশাল কেয়ার ও বিবিধ ফি

 

  • ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর

ক্রম

বিষয়

নম্বর

আরবি

১০

বাংলা

১০

ইংরেজি

১০

গণিত

১০

সাধারণ জ্ঞান

১০

 মৌখিক (তিলাওয়াত ও অন্যান্য)

১০

 

 মোট নম্বর

৬০

 

বি.দ্র. হিফয বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত ৪০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

বিবিধ নিয়মাবলী

  • কোন শিক্ষার্থীর ভর্তিকার্য সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তনের ইচ্ছা করলে ভর্তি বাবদ প্রদেয় কোনো টাকা ফেরত পাবে না। এক্ষেত্রে শিক্ষার্থীর চলতি মাসের ফি পরিশোধ করে অভিভাবক লিখিত আবেদনের মাধ্যমে টিসি গ্রহণ করবেন।
  • কোন শিক্ষার্থী কর্তৃপক্ষের অজ্ঞাতসারে মাদরাসা থেকে চলে গেলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না।
  • ভর্তিকৃত শিক্ষার্থীদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণিতে উত্তীর্ণ হলে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশনকরতে হবে